সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে ইয়ামালকে সাবেক বার্সা ফুটবলারের সতর্কবার্তা কুড়িগ্রামে রাতের অন্ধকারে সার পাচার, দায় নিচ্ছে না প্রশাসন

স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল করে লাশ নিয়ে যেতে বলা সেই যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : সাভারের হেমায়েতপুরে স্ত্রীকে হত্যার পর ৯৯৯- এ কল করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলা স্বামী সাজ্জাদ হোসেন মানিককে (২১) গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার সাজ্জাদ হোসেন মানিক নওগাঁ জেলা সদরের আক্কাস আলী মোল্লার ছেলে। তিনি হত্যার উদ্দেশ্যে নওগাঁ থেকে বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাভারে নিয়ে আসেন। নিহত স্ত্রীর নাম রোমানা আক্তার (১৮), তিনি রংপুর জেলার পীরগাছা থানার সোনারায় গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।

বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। রাত ২টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান।

সিপিসি-২, র‍্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান বলেন, পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেছে সাজ্জাদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব জানায়, গত ১০ এপ্রিল সাজ্জাদ তার স্ত্রীকে নিয়ে বড় ভাইয়ের ভাড়া বাসা সাভারে বেড়াতে আসেন। গত ২৩ এপ্রিল সকাল ৯টার দিকে রোমানার বাবা জানতে পারেন তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ কল করে লাশ উদ্ধার করতে বলে পালিয়ে যায় সাজ্জাদ। এ ঘটনায় রোমানার বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্ত শুরু করে র‍্যাব-৪। পরে আজ র‍্যাব-৪ ও র‍্যাব-১২ এর যৌথ অভিযানে বগুড়া থেকে গ্রেফতার হয় সাজ্জাদ।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৫, /সকাল ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit