রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

খাগড়াছড়িতে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : জেলা তথ্য অফিস, খাগড়াছড়ি’র আয়োজনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শিরোনামে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় খাগড়াছড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শিরোনামে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক মতবিনিময় সভায়   জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপসচিব নাজমুন আরা সুলতানা,। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র খাঁ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার উক্ত বিষয়টি পাওয়ার পযেন্টের মাধ্যমে উপস্থাপন করেন। প্রধান অতিথি বলেন, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে আমাদের তরুণদের আধুনিক প্রযুক্তির সক্রিয়তা ও বিকাশকে কাজে লাগাতে হবে। নিজেদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তরুণরাই বিশ্বের বুকে বাংলাদেশের নেতৃত্ব দিবে। বিশেষ অতিথি নারায়ন চন্দ্র খাঁ বলেন, বর্তমানে চাকুরিতে টেকনিক্যাল ট্রেনিং প্রাপ্ত দক্ষদের বিশেষ চাহিদা রয়েছে।

টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে তরুন বেকারদের টেকনিক্যাল বিষয়ে কয়েকটি ট্রেডে তিন মাসব্যাপী এবং চার মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মাধ্যমে চাকরি পাওয়া এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি খুবই সহজ হচ্ছে। বিশেষ অতিথি ঞ্যোহ্লা মং বলেন, পাহাড়ী জনপদের তরুণদের দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টি করতে টেকনিক্যাল ট্রেনিং বিশেষ অবদান রাখছে। তরুণ্যের জাগরণের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। সভাপতি মোঃ বেলায়েত হোসেন বলেন, সভ্যতার বিকাশের সাথে সাথে উন্নতির বিভিন্ন স্তরে চারটি শিল্প বিপ্লব ঘটেছে। আমরা বর্তমানে চতুর্থ শিল্প বিল্পবের টেকনোলজি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি। বিশ্বায়নের এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য প্রযুক্তির উৎকর্ষতা বিকাশকে কাজে লাগাতে তরুনদের দক্ষ হওয়ার বিকল্প নেই। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit