সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

‘আমি লুবাবা— আমার মতো করেই চলব’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : সময়ের আলোচিত কিশোরী শিল্পী সিমরিন লুবাবা গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই দর্শক-হৃদয়ে স্থান করে নিয়েছে। গান-মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছে। এমনকি সিনেমাতেও অভিনয় করেছে এই কিশোরী। যদিও এখন তাকে আর সেভাবে দেখা না গেলেও লুবাবা আছে ধর্মের পথে, আছে নেটিজেনদের আলোচনায়। ধর্মীয় নিয়ম অনুসারেই মিডিয়ায় থেকে কাজ করে যাবে বলে জানায় অভিনেত্রী।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা প্রয়াত আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিজের বিষয়ে অনুরাগীদের সব কিছুই জানাতে পছন্দ করে সে। তবে প্রায়ই বিভিন্ন পোস্টের কারণে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এই শিশুশিল্পীকে ঘিরে সমালোচনা করে নেটিজেনরা। এবার সেসব সমালোচকদের জবাব দিল লুবাবা।

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে লুবাবা। সেখানে সে তার নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে—আমি লুবাবা, আমি আমার মতো করেই চলব। সে লিখেছে— রিলস আর টিকটকের মধ্যে ডিফারেন্স আপনারাই বলুন? আমি যেখানে একদম চুপচাপ, সেখানে আমাকে নিয়ে বারবার খোঁচা মেরে কথা, অকথ্য ভাষায় যা তা বলা। কিন্তু কেন? ইসলামিক পথচলায় এত বাধা কেন বলেও নেটিজেনদের প্রশ্ন রেখেছে অভিনেত্রী। লুবাবা বলেছে, আপনি টিকটক করলে আমি বলতে পারব না? আর আমি একবারও বলিনি টিকটক খারাপ। ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন। আমি রিলস করে নাচগান কখনই করি না। আমি কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করি। তাই আমি ফুড-ইসলামিক রিলেটেড কন্টেন্ট বানাই।

অভিনেত্রী আরও বলেছে, আমি বারবার বলি— আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না। আর আমাকে এই মানুষগুলো যত ছোট করেই কথা বলুক না কেন, আমি লুবাবা— আমি আমার মতো করেই চলব। যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছি। লুবাবা বলেন, এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ। হেদায়েত করুক আল্লাহ আপনাদের। খুব শিগগির আপনি আপনার ভুল বুঝে আল্লাহর পথে আসবেন। আমিন। 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৫, /বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit