সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

দুর্ঘটনার শিকার শাবনূর, দোয়া চাইলেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : এক সংবাদ মাধ্যমে শাবনূর জানান, মোবাইলে কথা বলতে বলতে সিডনির ল্যাকেম্বারের রাস্তায় হাঁটছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যান তিনি। এর ফলে এখন পায়ে প্লাস্টার করানো হয়েছে তার।

শাবনূর বলেছেন, ‘পা মচকে গেছে, হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় ওঠার অবস্থায় নেই। পরে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করান তিনি। এরপর পায়ে প্লাস্টার করে দেয়া হয়। বর্তমানে ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তাকে।’যেহেতু নায়িকার নিজের অসাবধানতায় ঘটনাটি ঘটেছে, তাই বিষয়টি নিয়ে একরকম উপলব্ধি হয়েছে বলেও জানান তিনি।
 
শাবনূরের কথায়, ‘আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা। ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে–চলতে গিয়ে মোবাইল দেখব না। পথ চলতে গিয়ে এই মোবাইল দেখার সময় দুর্ঘটনায় আমার পা-টা ইনজুরি হয়েছে, এর জন্য আরও ভয়ংকর কিছুও হতে পারত।’
 
দুর্ঘটনার এই খবরটি নিজের ফ্যান পেজে শেয়ার করেছেন শাবনূর। সেখানে নায়িকা দোয়া চেয়ে লিখেছেন, ‘সবাই দোয়া করবেন দ্রুত সুস্থতার জন্য!’ তবে ভক্তরা তার জন্য মন খুলে দোয়া করছেন, তা দেখা গেছে মন্তব্যের ঘরে।

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন।
 
ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর। সর্বশেষ ২০২৩ সালে শাবনূর নারীকেন্দ্রিক সিনেমা ‘রঙ্গনা’য় অভিনয় করেন, যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৫, /রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit