মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

আশুলিয়ায় মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯ টায় আশুলিয়ার পলাশবাড়ীর কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে ঐ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।এরআগে গতকাল বিকেলে খেলতে বের হওয়ার পর থেকে তারা দুজন নিখোঁজ ছিল বলে জানিয়েছে তাদের পরিবার। পরে স্থানীয়রা আজ সকালে ওই পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
মৃত শিশু লিমন হোসেন (১০) পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং শিশু মানিক হোসেন (৮) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।মৃত শিশুর স্বজনেরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। নিখোঁজের পর খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করা হয় এলাকায়। সকালে বাসার পাশের পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন তাঁরা।এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৫, /বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit