শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
চেলসির কিংবদন্তি গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই সাড়ে তিন বছর পর পরিবারকে ফিরিয়ে দিল ফাতেমার মৃত্যুর খবর টাঙ্গাইলে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চাপে ট্রাম্প প্রশাসন

দুর্নীতি মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : দুর্নীতি মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তার আপিল গ্রহণ করে ৩ বছরের সাজা স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন জোবাইদা রহমান।

বুধবার (১৪ মে) বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ জামিন আবেদনের শুনানী শেষে এ আদেশ দেন।

এর আগে আপিলের জন্য ডা. জোবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

২০২৩ সালে ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

কিন্তু গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর ২ অক্টোবর ডা. জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর দীর্ঘ ১৭ বছর পর ৬ মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফেরেন জোবাইদা রহমান। এর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে তিনি ২০০৮ সালে লন্ডনে যান।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৫, /দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit