বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

রমনা বটমূলে বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত বাকি ৯ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এছাড়াও সাজাপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ জনের সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতানা আখতার রুবি বলেন, এটি একটি মানবতাবিরোধী অপরাধ। অপরদিকে আদালত বলেন, এটি সাংস্কৃতিক অধিকারের ওপর আঘাত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতানা আখতার রুবি বলেন, এটি একটি মানবতাবিরোধী অপরাধ। আদালত বলেন, এটি সাংস্কৃতিক অধিকারের ওপর আঘাত। আসামিপক্ষের আইনজীবী শিশির মনির অভিযোগ করে বলেন, হাইকোর্টের এই রায় সঠিক হয়নি। এই রায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে নয়, বরং নৈতিক কারণে সাজা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থলেই মারা যান ৯ জন। এ ঘটনায় রমনা থানায় পুলিশ মামলা করে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit