শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে পাবেন ডিভিশন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুরের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১২ মে) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালত এ আদেশ দেন। তবে এ সময় আইভীর আইনজীবীরা কারাগারে ডিভিশনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আইভীর আইনজীবীরা জানান, জুলাই আন্দোলন চলাকালে আইভী কখনই মাঠে নামেননি। শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেয়া হলেও, আইভীকে গ্রেফতারে আপত্তি জানান তারা। অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা জামিন চেয়েছিলাম। তবে আদালত তা মঞ্জুর করেননি। এ সময় উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে বলেও জানান তিনি। 

এর আগে, গত বৃহস্পতিবার রাতে সেলিনা হায়াত আইভীর বাড়িতে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় গার্মেন্টস শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠান।

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit