শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন ইসরাইল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধাপরাধের কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এবার তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইসরাইল। একইসঙ্গে, ফিলিস্তিনি ভূখণ্ডে কথিত যুদ্ধাপরাধ তদন্তের প্রক্রিয়াও স্থগিত রাখার অনুরোধ করেছে দেশটি। টাইমস অব ইসরাইলের খবর।

রোববার রাতে আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত একাধিক নথিতে এ তথ্য উঠে এসেছে। নথিগুলোতে দেখা যায়, ৯ মে ইসরাইলের উপ অ্যাটর্নি জেনারেল গিলাদ নোয়াম স্বাক্ষরিত একটি আবেদনে আদালতের বিচারকদের প্রতি গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের এবং তদন্ত বন্ধের নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

২০২৩ সালের ২১ নভেম্বর গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। একই দিনে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে দেইফের মৃত্যুর ব্যাপারে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ায় তার পরোয়ানা পরবর্তীতে বাতিল করা হয়।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইল হেগ-ভিত্তিক এই আদালতের এখতিয়ার স্বীকার করে না এবং গাজায় যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করে। এর আগে, এপ্রিল মাসে আইসিসির আপিল বিভাগ আদেশ দেয় যে, প্রি-ট্রায়াল চেম্বারের বিচারকদের ইসরাইলের আপত্তিগুলো— বিশেষ করে আদালতের এখতিয়ার ও গ্রেফতারি পরোয়ানার বৈধতা পর্যালোচনা করতে হবে। তবে এই পর্যালোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি এবং ইসরাইলের আবেদন বিবেচনার প্রক্রিয়া কীভাবে চলবে তাও এখনও স্পষ্ট নয়।

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit