সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো ইরানে ফের অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, শুধু ট্রাম্পের অনুমতির অপেক্ষা রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটন দ্বীপ সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

ওদিক থেকে গুলি চললে, এদিক থেকে গোলা চলবে: মোদি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি ভারতের প্রতিক্রিয়া আরও জোরাল হওয়া উচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধবিরতির পর মোদির এই বক্তব্য সামনে এলো। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, ‘ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা’ (ওদিক থেকে যদি গুলি চালানো হয়, তবে এখান থেকে গোলা ছোড়া হবে)। ভারতীয় সূত্রগুলো এটিকে একটি মোড় ঘোরানো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে, বিশেষ করে পাকিস্তানের বিমানঘাঁটিতে ভারতের হামলা।

এর আগে, ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের কয়েকটি স্থানে হামলা চালায়। ভারতীয় যুদ্ধবিমান থেকে লঞ্চ করা অস্ত্র ব্যবহার করে এই হামলাগুলো করা হয়। অন্যদিকে ভারতের হামলার জবাবে দেশটির বিরুদ্ধে ‘বুনইয়ানুম মারসুস’ নামে পাল্টা অভিযান শুরু করে ইসলামাবাদ। দুই দেশই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। এরপরও কিছু হামলায় ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে দেশ দুটি।

এদিকে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে সোমবার (১২ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে।  ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ‘হটলাইন’ বার্তা পাকিস্তানি সেনার উদ্দেশে পাঠানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ দুই দেশের সামরিক বাহিনীর দুই দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স’ (ডিজিএমও) পর্যায়ে আলোচনায় বসবেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৫, /বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit