শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কোহলির যত ‘বিরাট’ কীর্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১২৩ Time View

স্পোর্টসন ডেস্ক : ‘#২৬৯ সাইনিং অফ’—তিন শব্দে দীর্ঘ ১৪ বছরের গল্প ঠাসা। সেই গল্পের শুরু থেকে শেষটার কাহিনী শুনিয়েছেন বিরাট কোহলি। সাদা পোশাকের ক্রিকেটকে হৃদয়ে রেখে নিয়েছেন কঠিন এক সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না কোহলিকে। তবে কিং কোহলি এই ফরম্যাটে এত কিছু করেছেন যা তাকে তার নামের মতো ‘বিরাট’ বানিয়েছে।

  • ১৪ বছর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেট খেলেছে। এরমাঝে শত রেকর্ড আছে কোহলির নামে। কারওটা ভেঙে গড়েছেন, কোথাও কোহলি আবার একাই সর্বেসর্বা। সেই সব কীর্তির কয়েকটি থাকছে এই প্রতিবেদনে—
  • ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশিবার এক পঞ্জিকা বর্ষে সর্বাধিক টেস্ট রান কোহলির দখলে। বিরাট রেকর্ড কোহলি গড়েছেন ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে।
  • ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন কোহলি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৫৪ রান করেন কোহলি।
  • ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সব থেকে বেশি ২০টি সেঞ্চুরি কোহলির। টেস্টে নেতৃত্ব দিতে নেমে আর কোনও ভারতীয় ক্রিকেটার এতসেঞ্চুরি করেননি।
  • ভারত অধিনায়ক হিসেবে টেস্টে সব থেকে বেশি রান সংগ্রহ কোহলির। তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নেমে টেস্টে সাকুল্যে ৫৮৬৪ রান সংগ্রহ করেছেন।
  • টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি কোহলির। টেস্ট ক্রিকেটে কোহলির ঝুলিতে ৭টি দ্বিশতরান। ক্যাপ্টেন হিসেবেও টেস্টে সব থেকে বেশি দ্বিশতরান করেছেন বিরাট কোহলি। তিনি দেশকে নেতৃত্ব দিতে নেমে টেস্টে মোট ৬টি ডাবল সেঞ্চুরি করেন।
  • ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে কোহলির দখলে। বিরাটের নেতৃত্বে ভারতীয় দল মোট ৪০টি টেস্টে জয় তুলে নেয়।
  • টেস্টে টানা চারটি সিরিজে ডাবল সেঞ্চুরি করার বিরল রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। ভারতীয় ব্যাটারদের মধ্যে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছন বিরাট। ২০১৮ সালে ৯৩৭ রেটিং পয়েন্টে পৌঁছেছিলেন।
  • এশিয়ার প্রথম ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েন বিরাট কোহলি (২০১৮-১৯)। ক্যাপ্টেন হিসেবে একটানা সব থেকে বেশি ৯টি টেস্ট সিরিজ জয়ের বিরল রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে।
  • ভারতীয় ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে বেশি ৭টি টেস্ট সেঞ্চুরি করেন কোহলি।

১২৩টি টেস্ট খেলে ৯২৩০ রান করেছেন কোহলি। ১০ হাজার রানের থেকে মাত্র ৭৭০ রান আগেই থামলেন। ৪৬.৮৫ গড়ে ব্যাট করে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। বিশ্বের চতুর্থ সফলতম টেস্ট অধিনায়ক বিরাট। গ্রেম স্মিথ (৫৩টি জয়), রিকি পন্টিং (৪৮টি জয়) এবং স্টিভ ওয়া (৪১টি জয়)-র ঠিক পরেই।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৫, /বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit