সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

আমাকে আনফলো করুন, কিছুই বলব না: হিনা খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : ক্যানসারের সঙ্গে লড়াই করা বলিউড অভিনেত্রী হিনা খান কতটা লড়াকু মনোভাবাপন্ন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার নিন্দুকদের উদ্দেশে তার বার্তা যেন আরও একবার তার লড়াকু মানসিকতার প্রমাণ দিল।

পেহেলগামে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন হিনা, অপারেশন সিঁদুরকে সমর্থন করেছিলেন। শুধুমাত্র সে কারণে নেটিজেনদের একাংশের বাঁকা কথা শুনতে হয়েছে হিনাকে। তবে তাকে নিজের মন্তব্য থেকে একচুলও সরছেন না অভিনেত্রী। নিন্দুকদের উদ্দেশে ইনস্টাগ্রামে জবাব দিলেন তিনি।

এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন,‘আমি সারাজীবন সীমান্তে ওপারের মানুষের থেকে ভালোবাসা পেয়েছি। অপারেশন সিঁদুরের আগে এবং পরে ভারতকে সমর্থন করেছি। অনেকেই আমাকে কটাক্ষ করেছেন, শাপশাপান্ত করেছেন, কেউ কেউ আবার আমাকে আনফলোও করে দিয়েছেন। অনেকে আবার আনফলো করার হুমকিও দিয়েছেন। কটাক্ষের সঙ্গে আমার শারীরিক অবস্থা, পরিবার এবং আমার বিশ্বাসও জড়িয়ে। আমি আপনাদের থেকে সমর্থন আশা করি না। আপনারা নিজেকেই সমর্থন করুন। আমি শুধু মানবিক আচরণ আশা করেছিলাম। যতটা আমি করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের মতো কাউকে ঘৃণা করি না। আমি ভারতীয় ছাড়া আর কিছুই নই। আমি সবসময়ই প্রথমে একজন ভারতীয়। আপনার এগিয়ে চলুন। প্রয়োজনে আনফলো করুন। আমি পাত্তা দিই না। আমি আপনাদের কাউকে কটাক্ষ করব না। অভিশাপও দেব না। আমি শুধু দেশকে সমর্থন করব।

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit