শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ, যা বললেন আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে নানা বিতর্ক শুরু হয়েছে। এ ঘটনায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে দায়ী করছেন কিছু ব্যক্তি ও গোষ্ঠী। তবে শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

ড. আসিফ নজরুল লিখেছেন, “আমার বিরুদ্ধে অনলাইনে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক মন্তব্য ছড়াচ্ছে। খুনের মামলার আসামি হিসেবে সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনে বাধা দেওয়া পুলিশের ও গোয়েন্দা সংস্থার দায়িত্ব, যা আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়।”

তিনি আরও বলেন, “আমার মন্ত্রণালয়ের আওতায় কেবল নিম্ন আদালতের বিচারকরা আছেন। তারা কারও চলাচলে বাধা দেওয়ার দায়িত্বে নেই, বিমানবন্দর পাহারা দেওয়া তো নয়ই।”

আইন উপদেষ্টা তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, “আইসিটি আইনে সংগঠন নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত খসড়াতেই ছিল। এটি আমি নিজেই উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করেছি। সেই খসড়ার আমি বিরোধিতা করব, এটা অকল্পনীয়।”

তিনি আহ্বান জানিয়ে বলেন, “কে কোন সভায় কী বলেছে, তা নিয়ে ছাত্র উপদেষ্টা বা অন্য কাউকে দোষারোপ না করে বোঝা উচিত, যেকোনো সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সম্মিলিত দায়িত্বে হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আমাদের মধ্যে মতভেদ নেই, শুধু প্রয়োগের পদ্ধতি নিয়ে ভিন্নমত থাকতে পারে।”

ড. আসিফ নজরুল আশ্বস্ত করে বলেন, “আইনের কোনো ঘাটতি নেই। আইসিটি আইন ছাড়াও সন্ত্রাস দমন আইনের মতো আইন রয়েছে। প্রয়োজন হলে কয়েকদিনের মধ্যেই আইনি সংশোধনী আনা সম্ভব। রাজনৈতিক দলগুলোর সম্মতি বা আদালতের রায় পেলে দ্রুতই আইনানুগভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। আমরা সে পথেই এগোচ্ছি, ইনশাল্লাহ্।”

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৫, /বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit