বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

পরোয়ানা নিয়ে গুম বিএনপি নেতার বাসায় পুলিশ: এসআই প্রত্যাহার, ডিএমপির দুঃখ প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : প্রায় এক যুগ আগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় তেজগাঁও থানা-পুলিশ ওয়ারেন্ট নিয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাতে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়। এদিন সন্ধ্যায় সেই সুমনের বাসায় ওয়ারেন্ট নিয়ে গিয়েছিল তেজগাঁও থানা পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানার একটি দল সাব-ইন্সপেক্টর মো. আকরাম হোসেনের নেতৃত্বে মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় যায়। এক পর্যায়ে তারা নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান। ওই দলের সদস্যদের সবাই ঢাকা মেট্রোপলিটন পুলিশে নতুন যোগদান করায় তাদের কেউ জানতেন না, সেটি এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা। তাদের পূর্ব ধারণা না থাকায় সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এজন্য এরইমধ্যে সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন সুমন। তিনি ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নিখোঁজের দিন তার সঙ্গে ছিলেন আরো পাঁচজন। নিখোঁজের কিছুক্ষণ পরেই খবর পায় পরিবার। এর পর থেকে আশপাশের থানা, ডিবি অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছিলেন তারা। কিন্তু এখন পর্যন্ত সুমনের সন্ধান দিতে পারেননি কেউ।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৫, /বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit