সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

যে কারণে ‘৩ ইডিয়টস’ করতে ভয় পেয়েছিলেন আমির-মাধবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : ‘৩ ইডিয়টস’-এ ১৮ বছর বয়সী কলেজ শিক্ষার্থীর চরিত্রে অভিনয়ের সময় নিজের ভয় ও দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন বলিউড অভিনেতা আর মাধবন। সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শুটিং শুরুর আগে তার মনে ছিল প্রবল সংশয়।

২০০৯ সালে রাজকুমার হিরানি পরিচালিত এ চলচ্চিত্রে মাধবনের সঙ্গে ছিলেন আমির খান ও শারমান যোশি। তিনজনেই সেখানে ইঞ্জিনিয়ারিং ছাত্রের ভূমিকায় অভিনয় করলেও বাস্তবে তারা কেউই সেই বয়সে ছিলেন না। আমির ছিলেন ৪৪, মাধবন ৪০ এবং শারমান ৩০ বছর বয়সী।

মাধবন বলেন, “৩ ইডিয়টস করার সময় আমি সত্যিই আতঙ্কে ছিলাম। আমি তখন ৪০ বছর বয়সী ছিলাম, অথচ ১৮ বছরের ছাত্রের চরিত্রে অভিনয় করছিলাম। এটা একপ্রকার অলৌকিক ঘটনা যে আমরা কলেজ ছাত্র হিসেবে ঠিকঠাক মানিয়ে যেতে পেরেছিলাম।”

তিনি জানান, চরিত্রে ঢোকার আগে বয়সের বিষয়টি নিয়ে অভিনেতাদের মধ্যে বেশ আলোচনাও হয়েছিল। “মজার বিষয় হলো, যখন আমরা ক্যাম্পাসে গিয়ে কলেজের পোশাক পরে দাঁড়ালাম, তখন দেখলাম, আমাদের থেকেও অনেক ছাত্র টাকযুক্ত বা ধূসর চুলের। তাদের দেখে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। তাদের জিজ্ঞেস করেছিলাম—‘তোমরা ছাত্র, না শিক্ষক?’ তারা বলেছিল ছাত্র। তখন মনে হয়েছিল, বাহ! তাহলে তো আমাদের অনেকটাই তরুণ দেখাচ্ছে।”

‘৩ ইডিয়টস’-এর বেশিরভাগ দৃশ্যই শুটিং হয়েছিল আইআইএম বেঙ্গালুরু ক্যাম্পাসে। এ ছবির সহশিল্পী আমির খানও একাধিকবার জানিয়েছেন, বয়সজনিত কারণে ছবিটিতে অভিনয়ের প্রস্তাব প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর, মোনা সিং ও বোমান ইরানি। ‘৩ ইডিয়টস’ মুক্তির পর ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ছবি হিসেবে স্বীকৃতি পায়।

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit