বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (০৭ মে) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার ল্যাবএইডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন। তিনি জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (০৮ মে) নিউমার্কেট থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবু সুফিয়ান বলেন, এস এম মিজানুর রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

জানা গেছে, রাত ১০টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও পথচারীরা মিজানকে আটক করেন। পরবর্তীতে নিউমার্কেট থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে।

গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন। অনেকে গ্রেপ্তার হয়েছেন।

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit