শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বলছেন দেব-প্রসেনজিৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪২ Time View

বিনোদন ডেস্ক : ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন ভারতীয় বাংলা ছবির অভিনেতা-অভিনেত্রীরা। দেব থেকে শুরু করে জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরারা ভারতীয় সৈন্যদেরকে কুর্নিশ জানিয়েছেন।

অভিনেতা দেব অপারেশন সিন্দুরের পোস্টার শেয়ার করে লিখেন ‘জয় হিন্দ’। টলিউডের সুপারস্টার অভিনেতা জিৎ অপারেশন সিন্দুরের ছবি শেয়ার করে কুর্নিশ জানালেন ভারতীয় সেনাকে। লিখলেন, জয় হিন্দ।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অপারেশন সিন্দুরকে কুর্নিশ জানিয়ে লিখলেন, ভারতীয় সেনা এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সকে অনেক সাধুবাদ। জয় হিন্দ। অঙ্কুশ হাজরা লেখেন- আমাদের প্রিয় প্রতিবেশীদের জানাই, আগাম শুভ দীপাবলি। জয় হিন্দ।

জিতু কমল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- কোনও সেনাঘাটিতে আক্রমণ হয়নি। কোনও সাধারণ পাকিস্তানিকে হত্যা করা হয়নি। যারা পৃথিবীর ধ্বংসকারী তাদের ওপর এই হামলা।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগাও জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করে আসছে ভারত। তবে গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে এর দায় অস্বীকার করে আসছে।

পহেলগাও হামলার পর থেকেই প্রতিবেশী দুই দেশে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। সেই হামলার সূত্র ধরেই গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। 

ভারতের এ হামলার প্রতিবাদে পালটা হামলা করেছে পাকিস্তান। সেই হামলায় ভারতের ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit