সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

অক্ষয়কে টেক্কা দিয়ে অজয়ের রেইড টুর দাপট, কার আয় কত?

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগনের রেইড ২ বক্স অফিসে বেশ ভালোই দাপট বজায় রেখেছে। টুকটুক করে প্রায় ১০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে এ সিনেমা। অন্যদিকে কেশরী চ্যাপ্টার ২ সিনেমাটি রীতিমতো ধুঁকছে বক্স অফিসে। জেনে নিন কোন সিনেমার কত আয়?

রেইড ২ সিনেমাটির বক্স অফিস কালেকশন মঙ্গলবার পর্যন্ত; অর্থাৎ মুক্তির পর ষষ্ঠ দিনে ৬ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। এমনটিই সচনিল্কের একটি রিপোর্টে জানানো হয়েছে—বর্তমানে বক্স অফিসে অজয় দেবগন অভিনীত সিনেমাটি ছয় দিনে আয় করেছে ৮৫ কোটি ৫০ লাখ টাকা।

যেদিন মুক্তি পেয়েছিল, সেদিন রেইড ২ সিনেমাটি ১৯ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে সেই আয়ের পরিমাণ কমে হয় ১২ কোটি টাকা। তবে উইকেন্ড আসতেই লাফিয়ে বাড়ে আয়। শনিবার ১৮ কোটি, রোববার ২২ কোটি টাকা ঘরে তোলে রেইড ২। প্রথম সোমবার বক্স অফিসে রেইড ২ সাত কোটি ৭৫ হাজার টাকার ব্যবসা করেছে।

অন্যদিকে কেশরী চ্যাপ্টার ২ সিনেমাটির বক্স অফিস কালেকশন মঙ্গলবার পর্যন্ত; অর্থাৎ মুক্তির পর ১৯তম দিনে সোমবারের তুলনায় একটু বাড়লেও আয় যে রীতিমতো বক্স অফিসে ধুঁকছে সেটি বলাই যায়। এদিন এ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৮৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে ৮২ কোটি ১০ লাখ টাকা আয় করেছে এ সিনেমা।

মুক্তির পর প্রথম সপ্তাহে অক্ষয় কুমার ও অনন্যা পান্ডের সিনেমাটি ৪৬ কোটি ১০ লাখ টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ ছিল ২৮ কোটি ৬৫ লাখ টাকা। গত শুক্রবার এটি ১ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। শনিবার আসতে সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২ কোটি টাকা। এবং রোববার ২ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে কেশরী চ্যাপ্টার ২। ১৮তম দিনে মাত্র ৭৩ লাখ টাকার ব্যবসা করেছে এ সিনেমাটি। কেশরী চ্যাপ্টার ২ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে প্রমুখ। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। 

কেশরী ট্যাপ্টার ২ সিনেমাটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এ সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। এই সিনেমাটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। সিনেমাটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।

অন্যদিকে রেইড ২ সিনেমাটি রাজকুমার গুপ্তার ২০১৮ সালে মুক্তি পাওয়া রেইড সিনেমার সিক্যুয়েল। গত ১ মে মুক্তি পেয়েছে সিনেমাটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, বাণী কাপুর প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit