শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

যত যুদ্ধ হয়েছে, সবকটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ: নচিকেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা পহেলগাঁওকাণ্ডে আতঙ্কিত। তাই তিনি বলেছেন, যুদ্ধ মানেই মুনাফার খেলা, কাদের মুনাফা? সেটি বুদ্ধিমানেরা সহজে বুঝে নিতে পারেন। গত ২২ এপ্রিল কাশ্মিরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা। সেই সন্ত্রাসবাদের ভারতীয় প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’।

গতকাল মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী। আনন্দবাজারের এক সাক্ষাৎকারে উদ্বেগ প্রকাশ করেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। তিনি বলেন, একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ— আপনি-আমি। গায়ক বরাবর স্পষ্টবাদী। তিনি বলেন, সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে— সবকটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ ‘স্পনসর’ করা হয়। আমি প্রমাণ করে দেব। এ সংগীতশিল্পী বলেন, এগুলো যুদ্ধের হিড়িক। একশ্রেণি এর থেকে লাভবান হচ্ছে। 

নচিকেতা নিজের কথা প্রসঙ্গে উদাহরণ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তিনি বলেন, মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি ও ইতালি— দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা। প্রাচীন ইতিহাস থেকেই এ সংগীতশিল্পীর উপলব্ধি— যুদ্ধ মানেই মুনাফার খেলা। যুদ্ধ মানেই মুনাফা, সেটি সহজেই বুঝে যান বুদ্ধিমানেরা।

তথ্যসূত্র: আনন্দবাজার।

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit