পরীমণি তার ফেসবুকে লিখেছেন, ‘রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনোদিন। মৃত্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেয়ার সুযোগও দিয়েন না ডিয়ার বর্ষা চৌধুরী।’
পরীমণি আরও বলেন, ‘যেদিন সত্যি আপনি চলে যাবেন সেদিন মানুষের আপনার জন্যে শোক প্রাকাশ এর জায়গাটা রাখেন অন্তত। জীবন সুন্দর হোক।’
এই গুজব ছড়িয়ে পড়ার পর নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি তার ফেসবুকে লিখেছেন, বর্ষা মারা যায় নি, অসুস্থ সে, মিথ্যা নিউজ ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। তনি আরও বলেন, ‘বর্ষাকে কাউন্সিলিং করে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি নিবো, যদি সে আমাকে সেই সুযোগ দেয়।’
প্রসঙ্গত, বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী। দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট ও ভিডিও পোস্ট করে আসছিলেন বর্ষা। কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে তিনি আবার বিয়ে করেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়াকে। স সংসারও টেকেনি। এরপর বিয়ে নিয়ে আবারও আলোচনায় আসেন বর্ষা।