সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

পাক-ভারত উত্তেজনায় কী বলছেন ২ দেশের তারকারা?

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৫ Time View

বিনোদন ডেস্ক : কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ‘অপারেশন সিন্দুর’ নামে অভিযান পরিচালনা করে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাল্টা হামলা চালায় পাকিস্তানও।

ভারতের এই হামলায় যেখানে চিন্তিত এখন গোটা বিশ্ব, সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির শোবিজ অঙ্গনের তারকারা। বলিউড তো বটেই, দক্ষিণী ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও অপারেশন সিন্দুরের জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে।

অপারেশন সিঁদুরের খবরে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘জয় হিন্দু, জয় মহাকাল।’ অভিনেতা রীতেশ দেশমুখ ভারতীয় সেনার জয়জয়কার করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জয় হিন্দ কী সেনা। ভারত মাতা কী জয়।’

অভিনেত্রী কঙ্গনা রানাউত পহেলগাম এর হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে অপারেশন সিন্দুরকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন “তারা বলেছিল ‘মোদিকে বলে দিও’। আর মোদিই এবার তাদের বুঝিয়ে দিলেন।

পরিচালক মধুর ভান্ডারকরের মন্তব্য, ‘ভারতীয় সেনাদের জন্য একমনে প্রার্থনা করছি। গোটা দেশ ঐক্যবদ্ধভাবে একই সারিতে দাঁড়িয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।’ অপারেশন সিন্দুরের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী নিমরত কৌর লিখলেন, ‘এক দেশ, এক মিশন।’ প্রবীণ অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘ভারত মাতার জয়।’

দেশের সেনাবাহিনীর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে বার্তা দিয়েছেন পরেশ রাওয়াল থেকে শুরু করে দক্ষিণের চিরঞ্জীবীরা। এমনকি রজনীকান্তও সাফ জানিয়ে দিলেন, ‘যোদ্ধার লড়াই শুরু হল। মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না। মোদিজি গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে।’

এদিকে ভারতের এ হামলাকে ‘কাপুরুষতা’ হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। ভারতের সামরিক এ পদক্ষেপের সমালোচনা করে লেখিকা ফাতিমা ভুট্টোর পোস্ট করা একটি টুইট আবার শেয়ার করেন মাহিরা।

ইনস্টাগ্রাম স্টোরিতে এক হৃদয়গ্রাহী বার্তায় মাহিরা লিখেছেন, ‘কাপুরুষ!!! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, বিবেক জাগ্রত হোক। আমিন।’অন্যদিকে অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়ে এই হামলাকে ‘কাপুরুষতা’ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। ঘুমন্ত মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয় বলে ক্ষোভ ঝেড়েছেন এ অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit