সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

মাটিরাঙ্গায় ৪০ বিজিবির অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সীমান্ত পথে  শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে আনা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় সিগারেট। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে ৪০ বিজিবি পলাশপুর জোন। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ৪০বিজিবি পলাশপুর জোনের একটি টহল দল অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব অবৈধ সিগারেট জব্দ করে। 
জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির জন্য সমতলের জেলায় নিয়ে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের গাজীনগর আলুটিলা এলাকায় সুবে. মো আবদুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা পালিয়ে গেলে পরিত্যাক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডেরভারতীয় বিভিন্ন প্রকার চার হাজার চারশ বিশ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে। 
জব্দকৃত সিগারেট (পেট্রোন-২৭১০ প্যাকেট, অরিস (ব্রাউন)-১৩৬০ প্যাকেট, অরিস (ব্রাউন) ব্লাক-১০০ প্যাকেট, মোন্ড আপেল-১০০ প্যাকেট, মোন্ড সিলভার- ১০০ প্যাকেট এবং ইজি লাইট ৫০ প্যাকেট) আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য আনুমানিক বাজার মুল্য প্রায় সাড়ে ১৩ লক্ষ  টাকা। বিজিবি কর্তৃক জব্দকৃত ভারতীয় সিগারেট এর সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন।

পলাশপুর জোন, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না  জানিয়ে আরো বলেন,ভবিষ্যতেও বিজিবি কর্তৃক পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit