বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায়  আসামি ধরতে গিয়ে ওসিসহ সাতজন পুলিশ সদস্য আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৪ Time View

এম এ রহিম চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছায় জোর করে অন্যের ধান কেটে নেওয়া মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ সাতজন পুলিশ সদস্য। গুরুতর আহত অবস্থায় এএসআই লাবলুর রহমানকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত ছয় পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন ওসি আনোয়ার হোসেন, এএসআই মিরাজুল ইসলাম, এএসআই লাবলুর রহমান, কনস্টেবল ভিক্টর ঘোষ, রবিউল ইসলাম, সুলতান আহমেদ ও মেহেদী হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি মাকাপুর গ্রামের সাজেদুর রহমানের ছেলে সিয়াম (২৩) কে গ্রেপ্তারে অভিযান চালান এসআই মারুফ ও এসআই উত্তম সঙ্গীয় থানা পুলিশের একটি দল। সিয়ামকে আটকের পর তার সহযোগীরা পুলিশের উপর চড়াও হয় এবং তাকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তার ওপরসহ পুলিশ দলের ওপর হামলা চালায়। এতে সাত পুলিশ সদস্য আহত হন।চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন জানান, ওসির চোখের কোণে এবং এক সদস্যের মাথায় আঘাত রয়েছে। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে গুরুতর আহত এএসআই লাবলুর রহমান হাসপাতালে ভর্তি আছেন।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “ঘটনার সময় আসামি সিয়ামকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের করা হয়েছে ।”

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৫, /সকাল ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit