রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অপারেশন লাগছে না তাসকিনের, মাঠে ফিরবেন জুনে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : গোড়ালির চোটের কারণে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন তাসকিন। শুরুতে বিসিবির চিকিতসক দেবাশিষের পরামর্শে সেরে ওঠার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। উল্টো কয়েকদিন পর গোঁড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যায়। তখন বিসিবি উদ্যোগ নেয় এই ক্রিকেটারকে বিদেশে পাঠানোর। 

তাসকিনকে বিদেশে নিয়ে যাওয়ার সময় ধারণা করা হচ্ছিল, অপারেশন করাতে হবে চোট সারাতে। তবে অভিজ্ঞ চিকিতসকরা ইনজুরি পরীক্ষা-নিরীক্ষা করে জানান যে এই পরিস্থিতিতে অপারেশনের চেয়ে নন সার্জিকাল উপায়ে ইনজুরি সারানো সবচেয়ে ভালো হবে। এক্ষেত্রে তারা একটি পূনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা দিয়েছেন যেটা তাসকিনকে মেনে চলতে হবে।

এ প্রসঙ্গে বিসিবির চিকিতসক দেবাশিষ বলেন, ‘চিকিতসকরা মনে করছেন নন সার্জিকাল উপায়ে ঘরোয়াভাবে এই ইনজুরি কাটিয়ে ওঠাই তাসকিনের জন্য সবচেয়ে ভালো হবে। পূনর্বাসন প্রক্রিয়া এমনভাবে সাজানো হয়েছে যাতে সে ফিটনেস ধরে রেখে ধীরে ধীরে ইনজুরি কাটিয়ে উঠতে পারে। আমরা তার উন্নতির বিষয়ে আশাবাদী।’

জুনের শুরুর দিকে তাসকিন মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন দেবাশিষ, ‘পূনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাকভাবে শেষ হলে, আশা করা যাচ্ছে জুনের শুরুর দিকে ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন তাসকিন।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit