সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

ভোটের মাঠে লড়াই নিয়ে আসছে ‘পঞ্চায়েত’ চতুর্থ সিজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৪ Time View

বিনোদন ডেস্ক : ২০২০ সালের এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে প্রথম এসেছিল ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। শহরে বড় হওয়া অভিষেক নামের এক তরুণ চাকরি না পেয়ে বাধ্য হয়ে ফুলেরা নামক এক গ্রামের পঞ্চায়েতের সচিব পদে যোগ দেয়। তবে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে পারেননা তিনি। সেখান থেকেই শুরু কাহিনী।

পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হলো পুরো কাহিনির মধ্যে নানা ছোট ছোট গল্প থাকে। তাতে গ্রামের পরিবেশ পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব ইত্যাদি ফুটে ওঠে। তিনটি সিজনের সাফল্যের পর এবার আসছে পঞ্চায়েতের চতুর্থ সিজন। সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটে সিরিজটির টিজার অবমুক্ত করেন দীপক মিশ্র, চিত্রনাট্যকার চন্দন কুমার, অভিনেতা জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, সুনীতা রাজওয়ার প্রমুখ।

টিজার প্রকাশ পর সিরিজ টিম থেকে জানানো হয়েছে, আগামী ২ জুলাই প্রকাশ পাবে পঞ্চায়েতের চতুর্থ সিজন। এ সিজনের গল্প ফুলেরা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের উত্তাপকে ঘীরে। নির্বাচনে মুখোমুখি প্রধানজির স্ত্রী মঞ্জু দেবী ও ভূষণের স্ত্রী ক্রান্তি দেবী। ভোটের মাঠে তাদের জোর টক্করের পাশাপাশি থাকবে অভিষেক, প্রহ্লাদ, বিকাশ, সানভিকাদের গল্পও।

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit