সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় নজর কাড়লেন কিয়ারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪০ Time View

বিনোদন ডেস্ক : প্রথম সন্তানের মা হতে চলেছেন এ অভিনেত্রী। আর অন্তঃসত্ত্বা অবস্থায়ই বিশ্বের জনপ্রিয় ফ্যাশন শো মেট গালায় হাজির হলেন তিনি। নিজের লুক আর ফ্যাশন দিয়ে মুগ্ধ করলেন দর্শকদের।

স্টাইল স্টেটমেন্টের জন্য বলিউডে বেশ সুনাম রয়েছে কিয়ারা আদভানির। তার লুক ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে মেট গালার মঞ্চে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এদিন কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি।

মেট গালায় কিয়ারা আদভানি যে পোশাক পরেছিলেন সেটা ডিজাইন করেছেন গৌরব গুপ্তা। পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেয়া একটি টেল। যা অভিনেত্রীর গ্ল্যামারকে বাড়িয়েছে বহুগুন।
 
মেট গালায় গিয়ে কিয়ারা বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় হাঁটা আমার মতো একজন শিল্পীর কাছে খুব বিশেষ মুহূর্ত। আমার স্টাইলিস্ট অনৈতাকে ধন্যবাদ জানাতে চাই। গৌরব খুবই সুন্দর ভাবে পোশাকটি তৈরি করেছেন।’

ভারতীয় তারকাদের মধ্যে এবার কিয়ারা ছাড়াও মেট গালায় অংশ নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথমবারের মতো মেট গালায় হাজির হলেন এ অভিনেতা।

এ ছাড়াও মেট গালায় সৌন্দর্যের ঝলক দেখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছিলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। 
গতবছর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেছিলেন আলিয়া ভাট। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit