শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শাকিবের বরবাদের পর এবার বলিউডে পা রাখলেন রিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়, ছোটপর্দার পরিচিত মুখ হলেও নিজের অভিনয়ের দক্ষতায় কাজের পরিধি বাড়িয়েছেন। ২০২৪ সালটা অভিনেত্রীর জীবনে ঝড় বয়ে গেলেও একা হাতে দুই সন্তানকে সামলে সমানতালে কাজ করে গেছেন। কিছুদিন আগেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’-এ কাজ করেছেন রিয়া।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নতুন পথ চলার খবর দিলেন অভিনেত্রী। টালিউড ছেড়ে এবার বলিউডে পাড়ি দিলেন রিয়া। ‘রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে ধীরাজ কুমার পরিচালিত হিন্দি সিনেমা ‘বিহান’। নারীশক্তিকে কেন্দ্র করে এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া। এ যেন বাংলাদেশ থেকে সোজা বলিউডে লাফ দেওয়া।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ভয়ে বুক ঢিপ ঢিপ করছিল। বাংলাদেশে বাংলা ভাষাতেই সংলাপ। এখানে হিন্দি। অন্য একটা ভাষাকে নিখুঁতভাবে উচ্চারণ করা, তাবড় অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয়— খুব সহজ কথা নয়। এখানে চ্যালেঞ্জ বেশি। পরিশ্রমও বেশি করতে হয়। 

রিয়া কিন্তু এখানেই থেমে নেই। ঢালিউড, বলিউডের পর আবারও তাকে দেখা যাবে বাংলা ছবিতেও! জিৎ চক্রবর্তীর আগামী সিনেমা ‘লটারি জিন্দাবাদ।’ খারাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্তসহ অনেকেই থাকছেন সেই সিনেমায়। কৌতুকধর্মী এই ছবিতে রিয়া জবরদস্ত পুলিশ অফিসার। বাইকে চড়া, অ্যাকশন দৃশ্য— সব থাকবে। এই ছবির শুটিং হবে সিকিমে। ৮ মে থেকে ১৮ মে— ১০ দিন ধরে চলবে শুটিং।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৫০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit