শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছ‌রে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ-১ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রা‌ন্তিক ৩০০ জন কৃষক‌ এর মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ  করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৬মে) সকা‌ল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজনে উপ‌জেলা কৃ‌ষি অ‌ফি‌সের সাম‌নে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ কার্যত্রুম উ‌দ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। মা‌টিরাঙ্গা উপ‌জেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সবুজ আলী’র সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অফিসার মনজুর আলম। 

এসময়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: আমির হেসেন, উপ-সহকারী কৃষি অফিসার  জয়নাল আবেদীন, ও কৃষক কৃষাণী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা কৃ‌ষি অফিসার কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, মাটিরাঙ্গায়  ৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ৩০০ জন কৃষকে প্রতিজনকে ৫‌ কে‌জি উফশী জা‌তের বীজ ধান, ১০‌ কে‌জি ডিএসপি, ১০ কে‌জি এমওপি সার প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী অফিসার মনজুর আলম উপজেলার ক্ষুদ্র ও প্রা‌ন্তিক ৩০০ জন কৃষক‌ এর মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ তুলেদেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit