সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

ভারতীয় অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে উধাও পাক অভিনেতার পোস্টার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : কাম্মীর হামলাকে কেন্দ্র করে এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে। যার প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা আবির গুলালের প্রচারণামূলক পোস্টর উধাও হয়ে গেছে ভারতীয় অভিনেত্রী বাণী কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। পোস্টারটিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ছিল বলে জানা গেছে।

পাক অভিনেতা থাকায় পোস্টারটি উধাও হয়ে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেই প্রশ্ন উঠেছে এখন। যা নিয়ে হচ্ছে পক্ষে বিপক্ষে নানা সমালোচনা। কেননা, আরতি এস বাগদি পরিচালিত এবং বিবেক আগরওয়াল প্রযোজিত এই রোমান্টিক নাটকটি আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে গত ৩০ এপ্রিল পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যুর পর এই নাটকটির ভবিষ্যৎ এখন হুমকির মুখে। কেননা, এই নাটকটিতে অভিনয় করেছেন পাক অভিনেতা।

শুধু এই পোস্টারটিই নয়। আবীর গুলালের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়বস্তু – পোস্টার, টিজার এবং ফাওয়াদ খানের সঙ্গে বাণী কাপুরের সব ছবি প্রোফাইল থেকে উধাও হয়ে গেছে। যা নিয়ে সমালোচনা শুরু হলে জানা যায়, পোস্টগুলি অভিনেত্রী নিজে সরাননি। কন্টেন্টটি মূলত ইনস্টাগ্রাম শেয়ারের অংশ হিসাবে প্রকাশিত হয়েছিল। তাই যখন প্রযোজনা দল তাদের অ্যাকাউন্ট থেকে মূল পোস্টগুলি মুছে ফেলে, তখন ইনস্টাগ্রামের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বাণী কাপুরের প্রোফাইল থেকে শেয়ার করা পোস্টগুলোও সরিয়ে দেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit