বিনোদন ডেস্ক : ক্রিকেট ইতিহাসের জীবন্ত কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকার। ভারতীয় সাবেক এই তারকা ক্রিকেটার ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরি করেছেন।
সম্প্রতি ফিল্মফেয়ার এক প্রতিবেদনে দাবি করেছে, সারা ও সিদ্ধান্তকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। দুজনে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। ঘনিষ্ঠ সূত্রের মতে, তাদের সম্পর্ক এখনই গভীর কিছু না হলেও রসায়নটা জমে উঠেছে বেশ ভালোভাবেই। একে অপরের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন দুজনেই। ফলে প্রেমের গুঞ্জনও জোরালো হয়েছে।
সিদ্ধান্তের সঙ্গে শুধু প্রেম করাই নয়, শোনা যাচ্ছে বলিউডে পা রাখতে যাচ্ছেন সারা। অভিনয় দুনিয়ায় পা রাখার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর সেই অভিষেকটা যদি সিদ্ধান্তের বিপরীতে হয়, তাহলে বলিউডে জমজমাট এক জুটি দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।
কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /রাত ৮:৪৮