শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

৩০ বিলিয়ন ডলার অর্থায়ন ঘোষণা এডিবির, উপকৃত হবে বাংলাদেশও

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সদস্যভুক্ত দেশগুলোর জন্য ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল অর্থায়ন ঘোষণা করেছে। এই উদ্যোগের ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশ উপকৃত হবে এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নানা প্রকল্পে অর্থায়ন পাবে।রোববার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় সহায়তা ২৬ বিলিয়ন ডলার বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করেছে এডিবি। ফলে ২০২২-২০৩০ সালের মধ্যে খাদ্য নিরাপত্তা উদ্যোগের জন্য মোট তহবিল ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

এ সহায়তা কৃষিকাজ ও খাদ্য প্রক্রিয়াকরণ থেকে শুরু করে বিতরণ ও ব্যবহার পর্যন্ত সমগ্র খাদ্য উৎপাদন প্রক্রিয়াজুড়ে একটি বিস্তৃত কর্মসূচির তহবিল সরবরাহ করবে।

মিলানে এডিবির ৫৯তম বার্ষিক সভায় এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, খরা, বন্যা, চরম তাপ এবং অবক্ষয়িত প্রাকৃতিক সম্পদ কৃষিকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবিকাকেও হুমকির মুখে ফেলছে। এ সম্প্রসারিত সহায়তা দেশগুলোকে ক্ষুধা দূরীকরণ, খাদ্যাভ্যাস উন্নত করতে এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে সাহায্য করবে। একই সঙ্গে কৃষক ও কৃষি ব্যবসার জন্য সুযোগ তৈরি করবে। এটি খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বিতরণ ও গ্রহণের পদ্ধতি পর্যন্ত সমগ্র খাদ্যমূল্য শৃঙ্খলে পরিবর্তন আনবে।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৫, /রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit