শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

লালমনিরহাটে মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারি উপজেলার সারপুকুর এলাকায় মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই এলাকার সাধারন মানুষ।সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ লোকজন ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে ভুক্তভোগী লোকজন জানান, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চৌকিদার রফিকুল তার ভাড়া করা লোকজন দিয়ে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খারুভাঁজ এলাকায় দির্ঘদিন থেকে মাদক কারবারি, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। তার এহন কার্যকলাপে কেউ প্রতিবাদ করলে এলাকার সাধারন লোকজন মাদক কারবারি রফিকুলের ভাড়া করা সন্ত্রাসী রুবেল, সুমনসহ বেশ কিছু সন্ত্রাসী তাদের প্রতিহত করতে প্রকাশ্যে তাদের ধরে নিয়ে এসে মারপিটসহ হত্যার ভয়ভীতি দেখায়। প্রতিবাদি স্কুল কলেজের শিক্ষার্থীরাও এদের হাত থেকে রক্ষা পায় না।

 

এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে ওই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে মাঠে নেমেছে। এরই প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববনন্ধন করেছে। তারা এলাকার মাদক কারবারি রফিকুলসহ সকল সন্ত্রাসী ও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।মানববন্ধন শেষে এলাকাবাসী মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন বরাবর স্বারকলিপি প্রদান করেন।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৫, /বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit