সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ইসলামী ব্যাংকের বিশেষ হজ বুথ চালু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী দেওয়ার জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সম্প্রতি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ, বিজিনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান মো. মজনুজ্জামান ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশন প্রধান নজরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক প্রতিবছর আশকোনাস্থ হজক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহারসামগ্রী দিয়ে আসছে। এ বছর হজযাত্রীদের নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে ইসলামী ব্যাংক চালু করেছে হজ প্রিপেইড কার্ড। এ কার্ডে সর্বোচ্চ ১২০০ ডলার বা ১ লাখ ৫০ হাজার টাকা লোড করা যাবে। হজযাত্রীরা সৌদি আরবের যেকোনো এটিএম থেকে এ কার্ড ব্যবহার করে সৌদি রিয়াল উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন। এ কার্ড হজ বুথ ছাড়াও ইসলামী ব্যাংকের যেকোনো শাখা-উপশাখা থেকে সংগ্রহ করা যাচ্ছে।

এ বুথে বাংলাদেশি টাকার বিনিময়ে সৌদি রিয়াল নগদ সরবরাহ এবং ডেবিট ও খিদমাহ কার্ডে ডলার এন্ডোর্স করে দেওয়া হচ্ছে। হজযাত্রীরা এখানে এটিএম বুথ থেকে নগদ উত্তোলনের সুবিধাও পাচ্ছেন। দিন-রাত ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা ছাড়াও ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে হজ পালনের নিয়মাবলি ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট ও হজ গাইডলাইন দেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৫, /বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit