শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

নোয়াখালীতে বাকবিতন্ডায় মাথা ফাটালো ছাত্রদল নেতার  

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৬৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় এডিপির প্রকল্পের এইচবিবি সড়ক নির্মাণে বাকবিতন্ডায় এক ছাত্রদল নেতাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রদল নেতা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  হামলার শিকার ছাত্রদল নাম মিজানুর রহমান (৩১) তিনি উপজেলার কালাদরাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সল্যাডগী এলাকার আবু জাকেরের ছেলে।  শুক্রবার (২ মে) দুপুরের দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী ছাত্রদল নেতা অভিযোগ করে বলেন, উপজেলার পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এডিপির প্রকল্পের আওতায় ১১১মিটার এইচবিবি (হেরিং বোনবন্ড) ইট সলিং করণের কাজ করছেন তিনি। সড়ক ইট সলিং করা হলে আর পাকা হবেনা এমন অজুহাতে শুক্রবার সকালে কাজে বাধা দেয় স্থানীয় আবুল খায়ের নামে এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যান ছাত্রদল নেতা মিজানুর রহমান। সেখানে বাকবিতন্ডার একপর্যায়ে আবুল খায়ের, রিয়াজ, মেহরাজ, বেলাল, আজাদসহ আরো কয়েকজন অতর্কিত ভাবে তার ওপর হমলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।  

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আবুল খায়েরের মুঠোফোনে একাধিক কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।জানতে চাইলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম বলেন, খবর পেয়ে আহত ছাত্রদল নেতাকে হাসপাতালে দেখে এসেছি। তবে তার হামলার কারণ সেটি আমি পুরোপুরি জানিনা।  সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, ইটের মান ভালো নয়, এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৫, /রাত ৯:০৪  ৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit