রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

ভোলায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ জেলেরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪১০ Time View

ডেস্ক নিউজ : ইলিশসহ সব ধরনের মাছ ধরায় দুইমাস নিষেধাজ্ঞার পর গতকাল বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাত ভোলায় মাছ ধরা শুরু হয়েছে। মাছ ধরতে জেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নেমেছেন জেলেরা।

তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না জেলারা। এতে হতাশা নিয়ে তীরে ফিরছেন তারা। এদিকে, ইলিশের দেখা না মিলায় জেলার মৎস্য ঘাটগুলোও জমে উঠেনি। আড়ৎ খুলে বসে থাকলেও কিনতে পারছেন না ইলিশ।

জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে বুক ভরা আশা নিয়ে নদীতে নামলেও হতাশা হয়ে ফিরেছেন তারা। নিষেধাজ্ঞার সময়ের ধার-দেনা করে চলতে হয়েছে তাদের। সেই ঋণ পরিশোধ নিয়েও চিন্তিত তারা।

প্রসঙ্গত, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা মাছের অভয়াশ্রম ঘোষণা করে সরকার। এই সময়ের মধ্যে ওই এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল।

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit