শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

মেহজাবীনের বৃহস্পতি তুঙ্গে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫২ Time View

বিনোদন ডেস্ক : কদিন আগেই বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চেৌধুরী।এরই মধ্যে আসছে একের পর এক সুখবর।দীর্ঘদিন নাটকে দাপট দেখিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন গুণী এই অভিনেত্রী। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন ক্যারিয়ারের তৃতীয় সিনেমার অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। 

গত বছরেই সিনেমায় অভিষেক হয় তার। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। সত্য ঘটনার অনুপ্রেরণায় এটি নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। 

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘সাবা’। তবে দুটি সিনেমা নিয়েই এ অভিনেত্রী আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন ও প্রশংসিত হয়েছেন।

পাশাপাশি অর্জন করছেন পুরস্কার। সম্প্রতি তার অভিনীত সিনেমা নতুন এক অর্জনের খাতায় নাম লিখিয়েছে। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে ‘প্রিয় মালতি’। 

এমন অর্জনে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীন। সামাজিক মাধ্যমে তার ছাপ দেখা গেছে। ‘প্রিয় মালতী’সিনেমাটি এর আগে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়ালি প্রদর্শিত হয়। সবমিলিয়ে মেহজাবীনের বৃহস্পতি তুঙ্গে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit