শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

পর্দার আড়ালের নায়কদের নিয়ে যা বললেন শাকিব খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা তাণ্ডব। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির শুটিংয়ে এখন ব্যস্ত সময় কাটছে শাকিব খানের। আর সেই ফাঁকেই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পর্দার আড়ালের নায়কদের অবদানের কথা তুলে ধরে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুটিংয়ে সাহায্যকারী মানুষকে শ্রদ্ধা জানিয়েছেন শাকিব। সোশ্যাল মিডিয়ায় ঢাকাই সিনেমার এই তারকা পর্দার আড়ালের নায়কদের অবদান তুলে ধরেন পোস্টের মাধ্যমে।

ফেসবুকে শাকিব খান লেখেন, ‘দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম। প্রযোজক, পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে লাইট বসানো, সেট তৈরি, খাবার পরিবেশন; সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো।’

পর্দার পেছনে থাকা এসব মানুষকে শ্রদ্ধা জানিয়ে শাকিব লেখেন, ‘একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকের অবদান অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এসব শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার পরিশ্রমী মানুষদের, যারা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে।’

উল্লেখ্য, শাকিব খানকে সবশেষ দেখা গেছে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায়। গত রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা এখনো চলছে প্রেক্ষাগৃহে। দেশের বাইরেও মুক্তি পেয়েছে ‘বরবাদ’। এতে শাকিবের নায়িকা টালিউডের ইধিকা পাল। আর এবার আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূরকে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit