বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

বিদেশি বিনিয়োগ আহ্বান, অথচ গ্যাস-বিদ্যুৎ পাচ্ছে না স্থানীয় উদ্যোক্তারা: মেঘনা গ্রুপ চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য আহ্বান জানানো হলেও স্থানীয় উদ্যোক্তারাই যখন গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভোগেন, তখন বিদেশি বিনিয়োগকারীরা আস্থা পাবেন কীভাবে—এমন প্রশ্ন তুলেছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।

বুধবার রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক কনসাল্টেটিভ মিটিংয়ে অংশ নিয়ে তিনি বলেন, ‘আমরা ৬০০ কোটি টাকার বিনিয়োগ করেছি, কিন্তু এখনো গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছি না। দেশের উদ্যোক্তারাই যদি জ্বালানি সংকটে ভোগেন, তাহলে বিদেশিরা এখানে কেন বিনিয়োগ করতে আসবেন?’

তিনি আরও বলেন, ‘দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হলে অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতেই হবে। এর ব্যত্যয় হলে বিনিয়োগের বাস্তব সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে।’

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্দেশে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের বিরুদ্ধে যেন ঢালাওভাবে হয়রানিমূলক আচরণ না করা হয়, সে বিষয়ে এনবিআরকে সচেতন থাকতে হবে।’  

মোস্তফা কামাল আমদানিকৃত পণ্যের ভ্যালুয়েশন প্রসঙ্গে বলেন, ‘কাস্টমস অনেক সময় পণ্যের মূল্য নিজেদের মতো করে নির্ধারণ করে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে ব্যবসায়ীদেরই আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। এটি দ্বিচারিতা।’

মোস্তফা কামাল মনে করেন, দেশে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সমন্বিত নীতিমালা প্রণয়ন করা না হলে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৫,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit