মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

রমনায় অনুষ্ঠিত হল হেলদি ব্রেকফাস্ট উৎসব ও প্রার্থনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর রমনা পার্কে হেলদি ব্রেকফাস্ট উৎসব ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ৭টায় কোয়ান্টাম টোটাল ফিটনেস প্রোগ্রামের উদ্যোগে এর আয়োজন।

রমনা পার্কে কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালনায় টোটাল ফিটনেস প্রোগ্রামের পুরুষ এবং মহিলাঙ্গনের মোট ৫৩ জন সদস্য ব্রেকফাস্ট উৎসবে অংশগ্রহণ করেন। প্রার্থনা সভার পরে পুষ্টিবিজ্ঞান সম্মত বিভিন্ন উপকরণে সাজানো ব্রেকফাস্টে অংশগ্রহণকারীদের আপ্যায়িত করা হয়।

যার মধ্যে লাল চিড়া, চাপাকলা, টকদই, আখরোটসহ ১২ ধরনের ভেজানো বাদাম, খেজুর, কিসমিস, মধু, ১২ আইটেমের রেইনবো সালাদ, ৬ আইটেমের বিট জুস, সেদ্ধ ডিম উল্লেখযোগ্য।

আজকের ব্রেকফাস্টের মধ্য দিয়ে জাতীয় জীবনে স্বাস্থ্যসম্মত পুষ্টি বিজ্ঞানসম্মত ব্রেকফাস্টের সম্মিলিত যাত্রা শুরু হলো।

উৎসবে অনুভূতি ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার প্রণব দত্ত, মোহাম্মদ হানিফ, অধ্যাপক ডাক্তার কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ধীরেন চন্দ্র দাস, মোঃ শওকত আলী, মুনিমা সুলতানা, নাসরিন ফরহাদ বিথী, খাইরুন নেছা, ব্যারিস্টার গোলাম রব্বানী, অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, শেখ নাসির উদ্দিন।

প্রার্থনা পরিচালনা এবং সঞ্চালনায় ছিলেন টোটাল ফিটনেস প্রোগ্রামের সেবক এডভোকেট মুনিরুজ্জামান। মূল বক্তব্য উপস্থাপন করেন অর্গানিয়ার ফেরদৌসী সুলতানা।

অংশগ্রহণকারীরা আজকের হেলদি ব্রেকফাস্টের আয়োজনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আজকের এই স্বাস্থ্যসম্মত ব্রেকফাস্ট উৎসব জাতীয় জীবনে সুস্বাস্থ্য অর্জনে নতুন মাত্রা যোগ করবে। ধীরে ধীরে এই খাদ্যাভ্যাসের অনুরণন আমাদের জাতিসত্তায় ছড়িয়ে পড়বে।

‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ অটো সাজেশন চর্চার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৫,/দুপুর ১২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit