সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে ভারতে যুবককে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে বেঙ্গালুরুর কুদুপু এলাকার ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে ঘটেছে এ ঘটনা। কর্ণাটক রাজ্য সরকারের পুলিশমন্ত্রী জে পরমেশ্বরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার দুপুরে কুদুপুতে ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে এক ব্যক্তি মব সন্ত্রাসের শিকার হয়েছেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ— তিনি সেখানে একটি ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। এ হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন ২৫ জন। তাদের কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের অভিযান শুরু হয়েছে।

এদিকে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার অনুপম আগ্রাওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আনুমানিক ৪০ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। অনুপম আগ্রাওয়াল বলেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি, রোববার বিকেল ৩টার দিকে ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে যে মাঠে ক্রিকেট ম্যাচ চলছিল, তার সংলগ্ন এলাকায় সচিন নামের এক অটোরিকশা চালকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন ওই ব্যক্তি। এক পর্যায়ে তিনি সচিনের গায়ে হাত তোলেন। এতে সচিন ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তির ওপর হামলে পড়ে এবং আশপাশের জনতার উদ্দেশ্যে বলে যে ওই ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন।

তিনি বলছেন, সচিনের চিৎকারে কয়েক জন উৎসাহী পথচারী এসে ওই ব্যক্তিকে পেটানো শুরু করে। এ সময় কয়েকজন পথচারী তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু ভিড়ের কারণে তারা ব্যর্থ হন। গণপিটুনির জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মব সহিংসতায় যুক্ত হয়েছিলেন অন্তত ২৫ জন। আগ্রাওয়াল আরও জানান, এ ঘটনার পর অভিযানে নামে বেঙ্গালুরু পুলিশ এবং মঙ্গলবার পর্যন্ত এই হত্যাকাণ্ডের মূল হোতা সচিনসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের তৎপরতা জারি আছে। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit