শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ভারতে মন্দিরের প্রাচীর ভেঙে ৮ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশে একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত আট জন দর্শনার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। আহত হয়েছেন আরও চারজন।

বুধবার ভোরে বিশাখাপতনমের ‘শ্রী বরাহলক্ষ্মী নরসিমহা স্বামী’ মন্দিরে এই দুর্ঘটনা ঘটে।

এদিন অক্ষয় তৃতীয়ার কারণে প্রচুর মানুষ ওই মন্দিরে ভোররাত থেকে পুজা দিতে গিয়েছিলেন। সেই সময়েই একটি ২০ ফুট দীর্ঘ অস্থায়ী প্রাচীর ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন, রাত প্রায় আড়াইটা থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই প্রাচীরটি ভেঙে পড়ে।

রাজ্যের ধর্মস্থান বিষয়ক দফতরের প্রধান সচিব বিনয় চান সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখনই নিশ্চিত হওয়া উচিত নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে রাত আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছিল। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছেন। নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছে সরকার।

এই দুর্ঘটনায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ অন্ধ্র প্রদেশ ও পার্শ্ববর্তী তেলেঙ্গানার রাজনৈতিক নেতানেত্রীরা।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit