বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

বিপিএম পদক পেলেন খাগড়াছড়ি পুলিশ সুপার-আরেফিন জুয়েল

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ বাহিনী খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিপিএম পদক পেলেন। গত মঙ্গলবার(২৯ এপ্রিল) পুলিশ সেবা সপ্তাহ-২০২৫ উদ্বোধন শেষে রাজারবাগ পুলিশ দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তের হাতে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।একই দিন বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৬১ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেয়া হয়েছে।
জুলাই-আগষ্ট বিপ্লবে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মো: আরেফিন জুয়েলকে খাগড়াছড়িতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। তিনি ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে যোগ দেন। খাগড়াছড়িতে যোগ দিয়েও তিনি অনেকে চাঞ্চল্যকর ও ক্লু-লেশ মামলার তথ্য উদ্‌ঘাটন করে প্রশংসা কুড়িয়েছেন।বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পাওয়ায় বিষয়ে পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল বলেন,দেরিতে হলেও নিষ্ঠা-সততার ফল পেয়েছি।
তিনি জুলাই-আগষ্ট বিপ্লবে শহিদদের আত্মার শান্তি কামনা করে বলেন, শত শত ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি ছাত্র-জনতার রক্তে অর্জিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যোগ্যদের মূল্যায়ন করা হলে আরো অনেক পুলিশ সদস্য কাজে উৎসাহিত হবে। এই পদক ভবিষ্যতে ভালো কাজ করতে তাকে উৎসাহিত করতে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit