শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদরে বিএডিসির গুদামরক্ষক ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্তকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার (ওসি) মো.কামরুল ইসলাম।  তিনি বলেন, গতকাল রাত পৌনে ৯টার দিকে মাইজদীর সরকারি আবাসিক এলাকার সামনে স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে আটক করে একই দিন রাতে লক্ষীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার শান্ত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের সদস্য এবং ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি নোয়াখালীতে বিএডিসির গুদামরক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, শান্ত লক্ষ্মীপুরে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হমালার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়া জেলার বিভিন্ন থানায় তার সহযোগিতায় ও ইন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার হামলার ঘটনা ঘটে। নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলার মামলারও আসামি ছিলেন শান্ত। আওয়ামী রাজনীতিতে জড়িত থাকায় চাকরিতে সরকারি নিয়ম নীতির কোন তোয়াক্কা করতেন না তিনি সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিকে তাকে আটক করে থানায় আান হয়। পরে রাতেই তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরকসহ অন্যান্য ধারায় তিনটি মামলা রয়েছে।  

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit