মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

ভোলাহাটে জামায়াতের গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত

আলি হায়দার ,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২০৮ Time View

আলি হায়দার ,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সন্ধায় দলদলী ইউনিয়নের মুশরীভূজা স্কুল এন্ড কলেজ মাঠে দলদলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।দলদলী ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মিজানুর রহমান।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাপ, উপজেলা আমীর মাও. শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারী মোঃ আনোয়ারুল হক, উপজেলা বাইতুলমাল সেক্রেটারি ক্বারী মাও. মো. আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবকে উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, দলদলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ মেসবাহসহ অন্যরা।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit