বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান মেঘে ঢাকা রাজধানী, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস পর্যটন নগরী রাঙামাটিকে যানজটমুক্ত করতে পুলিশ সুপারের নেতৃত্বে সমন্বিত অভিযান শুরু আলভারেজকে পেতে মরিয়া বার্সা, মাদ্রিদে গেছেন স্পোর্টিং ডিরেক্টর সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন

কাশ্মীরে হামলায় ভারতীয়দের রক্ত টগবগ করছে: মোদি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ছবিগুলো দেখে প্রতিটি ভারতীয়র রক্ত টগবগ করছে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনার পেছনে থাকা কুশীলবদের সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) ‘মন কি বাত’ রেডিও প্রোগ্রামে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

যাদের প্রিয়জন এই হামলায় প্রাণ হারিয়েছেন তাদের বেদনা প্রত্যেক ভারতীয় অনুভব করছেন জানিয়ে মোদি বলেন, ‘২২ এপ্রিলের হামলা প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে আঘাত দিয়েছে, তার জাতিগত পরিচয় বা ভাষা যাই হোক না কেন। আমি অনুভব করছি, প্রতিটি ভারতীয়ের রক্ত টগবগ করছে এই সন্ত্রাসী হামলার ছবি দেখে।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘পেহেলগাম হামলা সন্ত্রাসের মাস্টারদের কাপুরুষতার প্রমাণ। কাশ্মীরে শান্তি ফিরে আসছিল। স্কুল ও কলেজগুলোতে প্রাণচাঞ্চল্য ছিল, উন্নয়ন কাজের গতি ছিল অতুলনীয়, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটকদের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল, আয়ের পরিমাণ বাড়ছিল এবং যুবকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল। দেশ এবং জম্মু ও কাশ্মীরের শত্রুরা এই পরিবর্তন পছন্দ করেনি।’

তিনি বলেন, ‘পুরো পৃথিবী ভারতের পাশে আছে। আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর কাছে আশ্বাস দিতে চাই যে, তারা বিচার পাবেন। এই হামলার পেছনে যারা ছিলেন, তাদেরকে সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হবে। যারা এই ষড়যন্ত্র পরিকল্পনা করেছে কারণ তারা কাশ্মীরকে ধ্বংস করতে চায়।’

২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। এ ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন তুঙ্গে।

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit