শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৯৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বালতির পানিতে ডুবে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলফাজুল ইসলাম উপজেলার চরজুবলি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন বাড়ির মোহাম্মদ ইমাম হোসেনের ছেলে।শনিবার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিক করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে, গতকাল শুক্রবার সকালে উপজেলার চরজুবলি গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, সকালে পারিবারিক কাজে ব্যস্ত ছিল আলফাজুলের মা। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি খেলতে খেলতে বাড়ির আঙিনার এক পাশে থাকা টিউবওয়েলের কাছে চলে যায়। সেখানে একটি বালতিতে পানিভর্তি ছিল। ধারণা করা হচ্ছে, পানি নিয়ে খেলার একপর্যায়ে বালতিতে পড়ে ডুবে যায় শিশুটি। পরে শিশুটিকে বালতির পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটিকে কর্তব্যরত মৃত ঘোষণা করেন চিকিৎসক।  চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।    

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৫,/সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit