শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৮৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) ও একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। তারা স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদরাসার নূরানী বিভাগের ছাত্রী ছিলেন।  শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে দিকে দুই শিশু তাদের মায়েদের অগোচরে পুকুরে নামে। ওই সময় তারা পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ের স্বজনরা পুকুরে এক শিশুর মরদেহ  ভাসতে দেখে।  পরে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে আরেক শিশুরও মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ২জনকে মৃত ঘোষণা করেন।  চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit