বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

আবারও হৃদয়ের নিষেধাজ্ঞা, সংবাদ সম্মেলন ডাকলেন তামিমরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়কে নিয়ে আলোচনা শেষই হচ্ছে না যেন। আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে বিবাদে জড়িয়ে তিনি নিষিদ্ধ হয়েছিলেন দুই ম্যাচ। তবে লিগের মাঝপথে বাইলজ বদলে সে নিষেধাজ্ঞা এক ম্যাচে নামিয়ে আনা হয়েছিল। তবে ২ ম্যাচের সে শাস্তি আবারও পুনর্বহাল করা হয়েছে গতকাল। এরপরই তামিম ইকবাল সহ মোহামেডানের অন্যান্য ক্রিকেটাররা সংবাদ সম্মেলন ডেকেছেন আজ শুক্রবার দুপুরে।

তামিম ইকবাল চলতি মৌসুমে মোহামেডানের অধিনায়ক ছিলেন। তবে গেল ২৪ মার্চ হার্ট অ্যাটাকের কারণে তিনি চলে যান মাঠের বাইরে। তার জায়গায় অধিনায়ক করা হয় তাওহীদ হৃদয়কে। সে দায়িত্ব নিয়ে গত ১২ এপ্রিল বিরাট কাণ্ড ঘটিয়ে বসেব তিনি। একটি সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার তানভীর আহমেদ ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এরপর ম্যাচ শেষে আম্পায়ারদের নিয়ে বাজে মন্তব্যও করে বসেন তিনি। সব মিলিয়ে এ ঘটনার প্রেক্ষিতে তাকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তবে সে নিষেধাজ্ঞা পূরণ না করেই তিনি মাঠে ফেরেন। এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটান তিনি। বাইলজ বদলে তাকে অন্যায়ভাবে এই সুযোগ দেয়ার অভিযোগ ওঠে সিসিডিএম কমিটির বিরুদ্ধে। এই সিদ্ধান্তের প্রতিবাদও দেখা গেছে। টেকনিক্যাল কমিটির প্রধানের পদ ছাড়েন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনি। এরপর বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।

তীব্র সমালোচনার মুখে পড়ে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস। যার ফলে মোহামেডান অধিনায়ক হৃদয়ের শাস্তি পুনর্বহাল করেন সিসিডিএমের আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিম। যার ফলে আগামীকাল গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারবেন না হৃদয়। এই সিদ্ধান্ত জানানোর ঠিক পরেই আসে ঘোষণা। তামিম ইকবালসহ মোহামেডানের আরও যত ক্রিকেটার আছেন, তারা সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ দুপুরে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা এই সংবাদ সম্মেলন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit