রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম

খাগড়াছড়ির অপহৃত পাঁচ শিক্ষার্থী অপহরণের নয় দিনের মাথায় মুক্তি পেল।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : গত বুধবার ১৬ এপ্রিল বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। অপহরনের ৯ দিনের মাথায় মুক্তি পেল এ পাঁচ শিক্ষার্থী। 
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালের দিকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা। তবে তাদেরকে কখন বা কোথায় মুক্তি দেয়া হয়েছে তা নিশ্চিত করা হয়নি।
এর আগে সোমবার (২১ এপ্রিল) অপহরণকৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্বারে ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানকালে চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্মসহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্বার করে যৌথ বাহিনী।
ব্যাপক জনরোষের মুখে কয়েক দফায় তাদের মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের উদ্ধারে ভুমিকা রাখার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খাগড়াছড়ি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।
এ ঘটনার শুরু থেকেই পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফকে দায়ী করে আসছেন সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা। তবে ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।
প্রসঙ্গত, গেল বুধবার (১৬ এপ্রিল) সকালের দিকে বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ পাঁচ শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি চবির শাখা সদস্য রিশন চাকমা ও তার চার বন্ধু বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি চাকমা এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, যৌথবাহিনীর অব্যাহত অভিযানের চাপে অপহরনকারীরা অপহৃতদের ছাড়তে বাধ্য হয়েছে পিসিপি তাদের প্রেস রিলিজের  মাধ্যমে পাঁচ শিক্ষার্থীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বলে জানান তিনি

 

কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit