সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি দলে বিনিয়োগ করে ইতিহাস গড়লো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়া বুঝি একেই বলে! বিশ্বের প্রথম ক্রিকেট বোর্ড হিসেবে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড সরাসরি বিদেশের কোনো টি-টোয়েন্টি লিগে বিনিয়োগ করতে যাচ্ছে। ২০২৭ সালের মধ্যেই এনজেডসি যুক্তরাষ্ট্রের এমএলসিতে একটি ফ্র্যাঞ্চাইজি দল চালু করার পথে হাঁটছে। আর এ ব্যাপারে তাদের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রেরই ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) ফ্র্যাঞ্চাইজি সান ফ্রান্সিসকো ৪৯ইআরএস। ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে এমএলসিতে দলের সংখ্যা ছয় থেকে বেড়ে আটে দাঁড়াচ্ছে। তাদের লক্ষ্য ২০৩১ সালের মধ্যে লিগটাকে আরও বাড়িয়ে কানাডাভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজি দলও নেয়া।

এনজেডসির সঙ্গে চুক্তি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে এবং তারা বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ট্রু নর্থ স্পোর্টস (টিএনএস), যেটি এমএলসি-র সহ-প্রতিষ্ঠাতা সামীর মেহতা এবং বিজয় শ্রীনিবাসন পরিচালনা করেন, তারা নতুন এই ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করবে। এনজেডসি’র এক বিবৃতিতে জানানো হয়েছে যে, টিএনএস’এ বেসরকারি ইকুইটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ৪৯ইআরএস এন্টারপ্রাইজেস, যারা এনএফএল-এর সান ফ্রান্সিসকো ৪৯ইআরএস–এর বিনিয়োগ শাখা। তবে, নতুন ফ্র্যাঞ্চাইজিটির নাম এবং হোম সিটি এখনও নির্ধারিত হয়নি। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা এবং কানাডার শহর টরন্টো—এই দুইটি শহরকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।  

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) জন্য এটি একটি নতুন সুযোগ, কারণ তারা ২০৩১ সালে দ্বিতীয় একটি এমএলসি ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগের সুযোগ পাবে। সেই ফ্র্যাঞ্চাইজিটি সম্ভবত কানাডা-ভিত্তিক হতে পারে। 
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট ওয়েনিঙ্ক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেহেতু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এনজেডসিকে কৌশলগত সুযোগগুলোকে আয়ত্তে আনতে হবে, যেন আমাদের ক্রিকেট নেটওয়ার্কের পরিধি বৃদ্ধি পায়।’

এটি আমাদের রাজস্ব আয়ে বিচিত্র যোগ করবে, আমাদের ব্র্যান্ডকে  বৈশ্বিক করে তুলবে এবং সমর্থক গোষ্ঠীকে ছড়িয়ে দেবে এবং প্রতিভার উন্নতি ও খেলোয়াড় ও কোচদের নতুন পথের দিশা দেবে।’
২০২৩ সালে ৬ দল নিয়ে এমএলসি যাত্রা শুরু করে। আগামী ১২ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত ডালাস, ফ্লোরিডা এবং অকল্যান্ডে এর তৃতীয় আসরের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ২০২৭ সালে এই প্রতিযোগিতার দল সংখ্যা বারিয়ে আটে উন্নীত করার পরিকল্পনা চলছে।

এমএলসির প্রথম মৌসুমে অস্ট্রেলিয়ার দুই রাজ্যদল নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া এমএলসির দুই দল ওয়াশিংটন ফ্রিডম ও সান ফ্রান্সিসকো ইউনিকর্নের সঙ্গে অংশীদারিত্বে গিয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের পরিকল্পনা আরও অনেক বেশি সুদূরপ্রসারী। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit